লিয়াকত হোসেন রাজশাহী :এলিট ফোর্স RAB তার সূচনালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। RAB এর কঠোর গোয়েন্দা নজরদারী ও অভিযানের ফলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন গুলোর নেতা কর্মীরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা চালিয়েও বার বার ব্যর্থ হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটক হয়েছে।RAB-5, রাজশাহী অদ্য ২২ অক্টোবর ২০১৯ তারিখ রাত্রি ০১.০০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন উজানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উগ্রবাদী বই, লিফলেট, পতাকা, বিশেষ ডায়েরী ও অন্যান্য আলামতসহ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ্ বাংলা টিম (এবিটি) এর ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ্ বাংলা টিম (এবিটি) এর কিছু বিপথগামী সদস্য রাজশাহী জেলার গোদাগাড়ী থানা ও পার্শ্ববর্তী এলাকায় এবিটি’র কার্যকলাপ জোরদার ও নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন স্থানে গোপন বৈঠকে মিলিত হচ্ছে। গোদাগাড়ী থানাধীন উজানপাড়া গ্রামের মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের নির্মানাধীন বিল্ডিং ঘরের মধ্যে ০৮/০৯
জন আনসারুল্লাহ্ বাংলা টিম (এবিটি) এর সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ড পরিকল্পনা ও গোপন বৈঠকরত অবস্থায় এবিটির সদস্য ১। মোঃ জুয়েল মোল্লা(২৫), পিতা-মোঃ আঃ রশিদ মোল্যা, গ্রাম-দিয়াপাড়া, পোষ্ট-বাংগন পাড়া, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট ও ২। মোঃ শহিদুল ইসলাম (৩৯), পিতা-মৃত সোবহান হাওলাদার সাং-দক্ষিণ খাজাডাঙ্গা, পোষ্ট-গাবখালী থানা-রূপসা, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়।