দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়কগুলোর দুপাশে ফুটপাত দখল করে দোকান ও মালামাল রাখায় সাধারণ মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। বিশেষ করে থানার মোড় এলাকায় যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। জনদুর্ভোগ লাঘবে প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
সড়কের দুই পাশে গড়ে ওঠা অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদের ওপর চড়াও না হয়ে বরং তাঁদের নিজেদের উদ্যোগে মালামাল সরিয়ে নেওয়ার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়। ভবিষ্যতে পুনরায় ফুটপাত দখল না করার জন্য ব্যবসায়ীদের কড়া নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে এসিল্যান্ড কাজী মোঃ মেশকাতুল ইসলাম জানান,শহরের সৌন্দর্য রক্ষা এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। তিনি বলেন,শহরকে যানজটমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এটি যেন নিয়মিত তদারকি করা হয়,সেই দাবি জানিয়েছেন।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু