নওগাঁর সাপাহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
-
২২৬
বার দেখা হয়েছে

ওমর ফারুক নওগাঁ জেলা প্রতিনিধি: “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়” এই স্লোগাণকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
সড়কে যানবাহনে প্রশিক্ষিত চালক নিয়োগ ও জনগণকে সড়কে সাবধানে চলাচলের উপর গুরুত্ব রেখে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media