pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
শিরোনাম:
পবিত্র মাহে রমজান উপলক্ষে আশুলিয়াবাসীকে হাজী মো. ইসরাফিল হোসেনের শুভেচ্ছা পবিত্র রমজান উপলক্ষে: শিল্পপতি হাজী জাহাঙ্গীর হোসেন শুভেচ্ছা জানিয়েছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নতুন প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের অভিনন্দন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান কে অব্যাহতি দিল কর্তৃপক্ষ আশুলিয়ায় এতিম ও অসহায় ৩ হাজার মানুষকে খাওয়ালেন শিল্পপতি হাজী জাহাঙ্গীর হোসেন প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান অবশেষে শপথ নিলেন এনসিপির এমপিরাও
নতুন প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের অভিনন্দন

নতুন প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের অভিনন্দন

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংসহ বিশ্বনেতারা অভিনন্দন জানিয়েছেন। তারা তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন। সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণও জানিয়ে রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক চিঠিতে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চিঠিতে মোদি বলেন, সদ্যসমাপ্ত সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির বিজয় এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিয়োগে আন্তরিক অভিনন্দন জানাই। তার দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।চিঠিতে মোদি উল্লেখ করেন, এ বিজয় বাংলাদেশের জনগণের তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এবং দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার ম্যান্ডেট।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও জনগণের শান্তি-সমৃদ্ধির আকাঙ্ক্ষার ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের উন্নয়ন অগ্রাধিকারের মধ্যে শক্তিশালী সামঞ্জস্য ভবিষ্যৎ সহযোগিতার পথপ্রদর্শক হবে বলেও তিনি উল্লেখ করেন।সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন মোদি।তিনি বলেন, দ্রুত বিকাশমান দুই অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধির অনুঘটক হতে পারে এবং পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বার্তায় চীনা প্রধানমন্ত্রী বলেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার প্রতিবেশী। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক পুরোনো। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫১ বছরে চীন ও বাংলাদেশ সর্বদা একে অপরকে সমানভাবে সম্মান ও আচরণ করেছে, পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতামূলক আচরণ অনুসরণ করেছে। দুদেশের মধ্যে আদান-প্রদানের একটি চমৎকার উদাহরণ স্থাপন করেছে। চীন সরকার বাংলাদেশের নতুন সরকারকে মসৃণভাবে শাসনব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে সমর্থন করে।

চীনা প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং সবক্ষেত্রে বিনিময় বৃদ্ধি করে চীন-বাংলাদেশের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে একটি নতুন স্তরে উন্নীত করে। দুই দেশের জনগণের জন্য যাতে আরো সুবিধা বয়ে আনা যায়, এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত।তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। পাশাপাশি দুদেশের কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চিঠিতে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার আরো অগ্রগতিকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী।সানায়ে তাকাইচি বলেন, বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে জাপান। দুদেশের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করতে প্রধানমন্ত্রী তাকাইচি তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।বাংলাদেশের নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকারপ্রধান, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী ও পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা যোগ দেন। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জো, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি প্রমুখ।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৪ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানান। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে ছিল- সৌদি আরব, চীন, জাপান, ভারত, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান।

তবে আমন্ত্রিত ১৪ দেশের মধ্যে ছয় দেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা। এসব দেশ হলোÑচীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়া। এছাড়া ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত শপথ অনুষ্ঠানে যোগ দেন।শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জো। বৈঠকে মালদ্বীপের প্রেসিডেন্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানান।

তিনি দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মালদ্বীপ সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য প্রেসিডেন্ট মুইজ্জোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য সহযোগিতা, পরিবেশগত সহযোগিতা, উচ্চশিক্ষা এবং উন্নত বিমান যোগাযোগসহ সহযোগিতা বৃদ্ধির জন্য বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।শপথ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চিঠি তুলে দেন সে দেশের লোকসভার স্পিকার ওম বিড়লা। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। পরে সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি এক্সে প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রীর চিঠি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার তথ্য জানান তিনি। ওম বিড়লা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক এইমাত্র শেষ করেছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তার কাছে হস্তান্তর করেছি। চিঠিতে প্রধানমন্ত্রী মোদি তাকে শুভকামনা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।সাক্ষাৎ নিয়ে ভারতের লোকসভার স্পিকার আরো লিখেছেন, ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরো গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম