নিজস্ব প্রতিবেদক কয়রা।। খুলনার কয়রা উপজেলার উপকূলীয় জনপদকে রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজ পুরোদমে এগিয়ে চলেছে। সাতক্ষীরা ও খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে চলমান এই প্রকল্পে কাজের মান ও গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবের আশায় এখন বুক বাঁধছেন নদী পাড়ের মানুষ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে,উপজেলার বিভিন্ন পয়েন্টে জিও ব্যাগ ও সিমেন্টের ব্লক সাজানোর কাজ চলছে। বিশেষ করে উত্তর বেদকাশী ইউনিয়নের হরিহরপুর এলাকায় বাঁধের ঢাল সংরক্ষণে শ্রমিকদের ব্যস্ততা চোখে পড়ার মতো। অন্যদিকে, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের মেদেরচর এলাকায় মাটির কাজ চলমান রয়েছে। প্রকল্পের উল্লেখযোগ্য কিছু দিক হলো: দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চোরামুখা এলাকায় ইতিমধ্যে ১ হাজার ২০ মিটার বাঁধে রিং-ডাইক ও অস্থায়ী ঢাল সংরক্ষণের কাজ শেষ হয়েছে।
১ কোটি ১৬ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে চারটি স্থানে কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া প্রকল্পের আওতায় ৪টি রেগুলেটর এবং ইনলেটের ১০টি গেটের কাজও শেষের দিকে। নিয়ম অনুযায়ী ১০০ মিটার দূর থেকে মাটি এনে বাঁধ উঁচু করার কাজ তদারকি করা হচ্ছে।
বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা চারু মণ্ডল জানান, “কাজের মান অনেক ভালো হচ্ছে। বাঁধটি পূর্ণাঙ্গভাবে শেষ হলে আমাদের দীর্ঘদিনের আতঙ্ক কেটে যাবে।” উত্তর বেদকাশী ইউপি সদস্য গণেশ মণ্ডলও কাজের স্বচ্ছতা নিয়ে ইতিবাচক মত দিয়েছেন। স্থানীয়রা এই উদ্যোগের জন্য পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন।
খুলনা পাউবো-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ জহির মাজহার জানান, ৫১ কোটি টাকা ব্যয়ে ৪টি প্যাকেজের কাজ চলছে। জমি অধিগ্রহণ প্রক্রিয়ার কারণে কিছুটা বিলম্ব হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশাবাদী।
এছাড়া সাতক্ষীরা পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন: “আমরা ও আমাদের কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছি। ঠিকাদারের কাছ থেকে শতভাগ মানসম্মত কাজ বুঝে নেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ, মেয়াদের মধ্যেই কাজ শেষ হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান মামুন এন্টারপ্রাইজ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ বড় কোনো বাধা হয়ে না দাঁড়ালে ইনলেটের কাজগুলো দ্রুতই বুঝিয়ে দেওয়া সম্ভব হবে। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরগুরুত্বপূর্ণ এলাকা প্রধান কাজ এর মোট বরাদ্দ খুলনা ও সাতক্ষীরা পাউবো-২ হরিহরপুর,চোরামুখা,মেদেরচর ব্লক,জিও ব্যাগ,রেগুলেটর ও ইনলেট ৫১ কোটি টাকা (৪টি প্যাকেজ)
এবিডি.কম /শিরিনা