নিজস্ব প্রতিবেদক।। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উত্তরবঙ্গগামী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে সাভার ও আশুলিয়া মহাসড়কে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে মহাসড়কের যানজট ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিশেষ ‘এস্কট সেবা’ চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সাভার সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন,তিনি আরও বলেন নিরাপদ মহাসড়ক ও বিশেষ সেবা সালাউদ্দিন বাবু জানান,ঈদের সময় ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।
এছাড়া তিনি বলেন:”যাত্রীদের নিরাপত্তায় মহাসড়কে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। এছাড়া ব্যস্ততম পয়েন্টগুলোতে পুলিশ বিশেষ এস্কট সেবা প্রদান করবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সাভারের অঙ্গীকার ব্যবসায়ীদের আশ্বস্ত করে সংসদ সদস্য বলেন, সাভার ও আশুলিয়াকে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ ব্যবসাবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন: এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি বা ভয়ভীতি প্রদর্শন সহ্য করা হবে না। মহাসড়ক ও ফুটপাত যানজটমুক্ত রাখতে হকার উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হবে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।ব্যবসায়ীদের খোঁজখবর ও মার্কেট পরিদর্শন ইফতার মাহফিল শেষে সংসদ সদস্য সাভার সিটি সেন্টার মার্কেট পরিদর্শন করেন।
এ সময় তিনি বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের ব্যবসায়িক সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। সাভার সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবাইদুর রহমান অভির সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সাভারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঈদ বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু