আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী হাসান আজাদ-এর ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় চার শতাধিক মানুষের হাতে ঈদের উপহার তুলে দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
পণ্য বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে দরিদ্র মানুষের জন্য ঈদ উদযাপন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই সামর্থ্যবান সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে অসহায় প্রতিবেশীদের পাশে দাঁড়ানো।”অনুষ্ঠানের আয়োজক ডাঃ মেহেদী হাসান আজাদ জানান, এলাকার নিম্নবিত্ত ও দুঃস্থ মানুষ যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে, সেই ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিতরণকৃত প্যাকেজের মধ্যে ছিল: চাল ও ডাল তেল সেমাই ও চিনি গুঁড়ো দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে সাধারণ মানুষ তাদের ঈদ উপহার সংগ্রহ করেন।
এবিডি.কম/সিয়াম