নিজস্ব প্রতিবেদক: আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে।
দিবসের কর্মসূচি শুরু হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কো-অর্ডিনেটরদের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর প্রাতঃসমাবেশে শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রথম পর্বের আয়োজন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শিত হয়।
দ্বিতীয় পর্বে সহকারী শিক্ষক সাজনিন তাসনিম আমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করা হয়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন।
সবশেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহাম্মদ সাঈদ অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।