মঙ্গলবার সকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে স্বাস্থ্যসেবার উন্নয়ন, রোগ প্রতিরোধ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিরাপদ জীবনযাপন বিষয়ক সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
র্যালি শেষে স্থানীয় পর্যায়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্যসেবার প্রতিটি ধাপে বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা বলেন, “আধুনিক স্বাস্থ্যসেবায় বিজ্ঞান ও প্রযুক্তির দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করা গেলে মানুষের সুস্থতা ও জীবনমান উন্নয়ন অনেক সহজতর হয়। সমাজের প্রতিটি মানুষের স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়া বর্তমান সময়ের বড় দাবি।”
তারা আরও উল্লেখ করেন, সাধারণ মানুষ যাতে রোগ প্রতিরোধ, সঠিক চিকিৎসা গ্রহণ এবং সামগ্রিক স্বাস্থ্য-নিরাপত্তা সম্পর্কে স্বচ্ছ ধারণা পায়, সে লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। স্বাস্থ্যসম্মত ও নিরাপদ সমাজ গড়তে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানিয়েই শেষ হয় এই কর্মসূচি।
এবিডি.কম/রাজু