আহসান টিটু,বাগেরহাট প্রতিনিধি : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ২৩ অক্টোবর ডিপ্লোমা কৃষিবিদ দিবস উপলক্ষ্যে বুধবার বাগেরহাটের মোরেলগঞ্জে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন সভাপতি মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তর্য রাখেন, ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন জেলা সভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মেজবাহ আহম্মেদ, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আলী আশ্রাব প্রমুখ। ডিপ্লোমা কৃষিবিদের ২য় শ্রেণীর সমমর্যাদাসহ ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করায় ডিপ্লোমা কৃষিবিদরা গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।