নিজস্ব প্রতিবেদক।। সাভারে নিয়মবহির্ভূতভাবে কাজ করে না দেওয়ায় সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে একটি চক্র পরিকল্পিত ভাবে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আজ দুপুরে সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
সাব-রেজিস্ট্রার জাকির হোসেন বলেন, “কিছু অসাধু মানুষ নিয়মবহির্ভূতভাবে কাজ আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই চক্রটি মিথ্যা তথ্য ছড়িয়ে আমার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার পাশাপাশি সরকারি কাজে বাধা প্রদান করছে। ধারাবাহিক এই হয়রানির কারণে দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে।”তিনি দৃঢ়তার সাথে জানান, কর্মজীবনে তিনি কখনো কোনো অন্যায় বা অনিয়মের সাথে আপস করেননি। মিথ্যা অপপ্রচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এ সময় তিনি সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের বিগত কয়েক বছরের রাজস্ব আদায়ের তুলনামূলক চিত্র তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্যমতে: ২০২৪ সাল: মোট দলিল সংখ্যা ছিল ২৪,১১৬টি, যা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ২৬৬ কোটি ৬৯ লাখ ৭ হাজার ২৫৬ টাকা। ২০২৫ সাল: মোট দলিল হয়েছে ২৪,০৫৫টি, যেখান থেকে রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ কোটি ২১ লাখ ৮ হাজার ১০৯ টাকায়। রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির চিত্র তুলে ধরতে গিয়ে তিনি আরও জানান, ২০২৫ সালের প্রথম তিন মাসের তুলনায় ২০২৬ সালের প্রথম তিন মাসে রাজস্ব উল্লেখযোগ্য হারে বেড়েছে।
দলিল সংখ্যা রাজস্ব আদায় (টাকা) ২০২৫ (প্রথম ৩ মাস)৬,১৪৪,৬৫,০১,৪০,৯৪৬ ২০২৬ (প্রথম ৩ মাস) ৫,৪৩৪৮০,৩৬,৫৪,১১৪ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালের প্রথম তিন মাসে দলিল সংখ্যা আগের বছরের চেয়ে কম হলেও রাজস্ব আদায় বেড়েছে প্রায় ১৫ কোটি টাকা। সাব-রেজিস্ট্রার জাকির হোসেন জানান, স্বচ্ছতা ও সততার সাথে দায়িত্ব পালন করার কারণেই দলিলে সঠিক মূল্যয়ন নিশ্চিত হয়েছে, যার ফলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। নথি জালিয়াতি ও নিয়মবহির্ভূত সুবিধা ভোগী চক্রটি এই স্বচ্ছতা বাধাগ্রস্ত করতেই তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে বলে স্থানীয় সেবাগ্রহীতাদের অনেকের ধারণা।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু