আমাদেরবাংলাদেশ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ যে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করে দিয়েছিলেন, সেই উপজেলা ব্যবস্থা পুনঃপ্রবর্তনের আর কোনও বিকল্প নাই। গ্রামীণ জনপদের উন্নয়ন ও সমৃদ্ধির সবচেয়ে কার্যকর ব্যবস্থা উপজেলা পদ্ধতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি।গতকাল বুধবার (২৩ অক্টোবর) বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, যার মাধ্যমে বিচার ব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। এখন উপজেলা আছে, কিন্তু সেখানে আদালত নেই। ফলে গ্রামীণ জনগণ প্রকৃত উপজেলার সুফল থেকে বঞ্চিত হচ্ছে।তিনি বলেন, উপজেলা আদালত যে নেই- তা নয়, কিন্তু সেই আদালত বসে জেলা শহরে। ফলে বিচার প্রার্থীদের দূর-দূরান্ত থেকে আসতে হয় জেলা শহরে। উপজেলায় আদালত থাকলে উপজেলা সদর আবার প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে। অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যা একটি মডেল হিসেবে মর্যাদা লাভ করেছে। এই উপজেলা প্রতিষ্ঠার জন্য জনগণের হৃদয়ে লেখা হয়ে গেছে তার নাম। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন উপজেলা থাকবে। আর যতদিন এই উপজেলা থাকবে, ততদিন ইতিহাসে অমর হয়ে থাকবেন পল্লীবন্ধু এরশাদ। এই উপজেলা জাতীয় পার্টির গর্ব। উপজেলাকে নিয়েই আমরা এগিয়ে যাবো, আগামী দিনের সমৃদ্ধির পথে। এসময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী ও আলমগীর সিকদার লোটন প্রমুখ।