এক শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেন, “শ্রমিকরাই হলো উন্নয়নের মূল কারিগর। আমাদের সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ইটের পেছনে রয়েছে শ্রমিকের রক্ত ও ঘাম। আজ এই মহান দিনে আমি শ্রদ্ধা জানাই সেইসব বীর শ্রমিকদের প্রতি যারা ১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেটে নিজেদের অধিকার আদায়ে জীবন উৎসর্গ করেছিলেন।”তিনি আরও উল্লেখ করে বলেন মেহনতি মানুষের মুক্তি। বর্তমান সরকারও সেই লক্ষ্যেই শ্রমিকবান্ধব নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।
এছাড়া আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের সংকল্প ব্যক্ত করে আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেন:”আমি নির্বাচিত হলে আমার ইউনিয়নে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করব। বিশেষ করে কৃষি শ্রমিক ও প্রান্তিক পেশাজীবীদের জন্য সরকারি সকল সুযোগ-সুবিধা যেন সঠিক হাতে পৌঁছায়,তা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”
পহেলা মে সারা বিশ্বে মেহনতি মানুষের ঐক্যের প্রতীক। আট ঘণ্টা কর্মদিবস এবং উন্নত কর্মপরিবেশের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন আজ বিশ্বব্যাপী স্বীকৃত। আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন তার বার্তায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে শ্রমিক দিবস পালনের আহ্বান জানান।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু