কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী উদ্যাপিত; উদ্বোধন করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী”
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ৮ মে, ২০২৬
-
৬৩
বার দেখা হয়েছে
Oplus_131072

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী উদ্যাপিত; উদ্বোধন করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী”
নাইম বিশ্বাস(স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া) |
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হলো বিশ্বকবিকে। শুক্রবার দুপুরে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “রবীন্দ্রনাথ কেবল বাঙালির নন, তিনি বিশ্ব মানবতার কবি। তাঁর সাহিত্য ও দর্শন আমাদের অন্ধকার সময়ে আলোর পথ দেখায়। কুষ্টিয়ার এই মাটি ও মানুষের সাথে কবির যে নিবিড় সম্পর্ক ছিল, তা চিরকাল অম্লান থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের মাননীয় উপদেষ্টা মো. জাহেদ উর রহমান। তিনি তাঁর বক্তব্যে রবীন্দ্রচর্চার গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে কবির অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:মো. রেজা আহম্মেদ, মাননীয় সংসদ সদস্য (কুষ্টিয়া-১) ও মো. আফজাল হোসেন, মাননীয় সংসদ সদস্য (কুষ্টিয়া-৪)
উদ্বোধনী অনুষ্ঠানের পর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি এবং নৃত্যনাট্যের মাধ্যমে কবিগুরুর কালজয়ী সৃষ্টিগুলোকে ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক রবীন্দ্রানুরাগী দর্শক উপস্থিত ছিলেন।
দিনটি উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
Please Share This Post in Your Social Media