ওব্যাট থিংক ট্যাংক গিলাতলার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক খুলনা খালিশপুর
খুলনার গিলাতলায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ওব্যাট থিংক ট্যাংক গিলাতলা-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেল ৪টায় ওব্যাট প্রাইমারি স্কুল-এর অডিটোরিয়াম কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও অতিথিদের উপস্থিতিতে দিনটি আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারজিল জিলানী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা ছোয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ তারেক ( স্টাফ রিপোর্টার এশিয়ান টেলিভিশন ও দৈনিক প্রবাহ)
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, প্রধান শিক্ষিকা নাওশিন জেবা, বিশিষ্ট সমাজসেবক মাকসুদ আলম, শিক্ষিকা সাবরিন আলম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল রহমান, মোঃ রানা, সানজিদা ইসলাম, স্কলারশিপ ইনচার্জ তানভীর আলম স্বপন, সাধারণ সম্পাদক হুমায়রা নাজ হুমা, আরিফ, আমান, সাহিল, রিমা, বেলি, বন্যা, বিনদিয়া, শারমিনসহ টিমের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।