মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবি: উত্তাল চাঁপাইনবাবগঞ্জ, ডিসি অফিস ঘেরাও !
আজিজুর ইসলাম স্টাফ রিপোর্টার:
১৩ মে ২০২৬ চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে জেলা শহর। আজ বুধবার সকাল ৮টা থেকে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির নেতৃত্বে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ জনতা।
কর্মসূচির বিস্তারিত
সকাল থেকেই আন্দোলনকারীরা অটোরিকশা, সিএনজি ও মাহেন্দ্র গাড়ি নিয়ে ডিসি অফিস অভিমুখী বিভিন্ন সড়ক অবরোধ করেন। তারা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান নেন এবং টোল প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের আশপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
আন্দোলকারির বক্তব্য ,বক্তারা অভিযোগ করেন যে, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই সেতু নির্মিত হলেও বর্তমানে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং পরিবহন শ্রমিকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
মোঃ তরিকুল আলম মোল্লা, আহ্বায়ক, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি।
মোঃ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক, ট্রাক মালিক গ্রুপ সমিতি। মোঃ আসগার আলী, সভাপতি, সিএনজি সমিতি। অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিট।
মোঃ রাইহানুল ইসলাম লুনা, পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
নেতৃবৃন্দ বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নামকরণ করা এই সেতুতে টোল আরোপ করা জনস্বার্থের পরিপন্থী। তারা অবিলম্বে এই সেতুকে টোলমুক্ত ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এই ঘেরাও কর্মসূচিতে জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, নজেকশিস এর নেতৃবৃন্দ এবং চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।