প্রতিষ্ঠানটির প্রপাইটর সাংবাদিক মো: জাইরুল ইসলাম হাসান উদ্বোধনী বক্তব্যে বলেন,আমরা আশুলিয়াবাসীকে মানসম্মত এবং খাঁটি স্বাদের কাচ্চি পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেবল ব্যবসাই আমাদের লক্ষ্য নয়, গ্রাহকদের সাথে একটি আত্মিক সম্পর্ক তৈরি করতে আমরা হজ্বে যাওয়ার এই বিশেষ অফারটি চালু করেছি।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপরই ভোজনরসিকদের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে চমৎকার ইন্টেরিয়র ডিজাইন এবং মানসম্মত খাবারের প্রতিশ্রুতি নজর কেড়েছে আগত অতিথিদের। বাইপাইলের মতো ব্যস্ততম এলাকায় এমন একটি অভিজাত ও আকর্ষণীয় অফার সম্বলিত রেস্টুরেন্ট যাত্রা শুরু করায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। কর্তৃপক্ষ জানায়, নির্দিষ্ট সময় পর্যন্ত এই অফারটি চলবে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে বিজয়ীকে নির্বাচন করা হবে।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু