নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সংবাদকর্মী সংগঠন “আশুলিয়া মডেল প্রেসক্লাব”। “সত্য, নিরপেক্ষ, দায়িত্বশীল” স্লোগানকে সামনে রেখে আগামী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৭ মে) বিকেল ৫টায় আশুলিয়ায় নবগঠিত এই ক্লাবের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম রাজু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শম্ভু চন্দ্র সরকার। অভিজ্ঞ ও তরুণ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরও যারা রয়েছেন-সিনিয়র সহ-সভাপতি: মোজাম্মেল হোসেন (রাতুল)সহ-সভাপতি: বাবুল শেখ ও মোঃ ওবায়দুর রহমান কালাম,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: মাহবুব আলম মানিক,যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ আকরাম হোসেন ও মোঃ সাদেক হোসেন’সাংগঠনিক সম্পাদক: মোঃ সেলিম হোসেন (রেজা)

Oplus_131072
‘সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ আশরাফ আলী’অর্থ সম্পাদক: এবিএম জাহাঙ্গীর আলম স্বপন’দপ্তর সম্পাদক: মোঃ শিহাব উদ্দিন শেখ প্রচার সম্পাদক: খোকন হাওলাদার’তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: আব্দুল্লাহ আল রিফাত মহিলা বিষয়ক সম্পাদক: প্রিয়ংকা বেপারী ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম তারেক,আপ্যায়ন বিষয়ক সম্পাদক: মোঃ শাহাদাত হোসেন,
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মোঃ হাবিবুর রহমান ভূইয়া কার্যনির্বাহী সদস্য: মোঃ রফিক মিন্টু,রুবেল মাহমুদ এবং মোঃ ফাহিম চৌধুরী। কমিটি ঘোষণার পর সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ জানান,আশুলিয়াসহ সাভার অঞ্চলের কর্মরত সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমাজের নানা সমস্যা ও সম্ভাবনাকে গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে আশুলিয়া মডেল প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে। কোনো অপশক্তির কাছে মাথা নত না করে, সাধারণ মানুষের আস্থা অর্জন ও সত্য প্রকাশই হবে এই সংগঠনের মূল লক্ষ্য।
প্রতিবেদনে জানানো হয়,বাইপাইলের আওলিয়া এলাকার বসুন্ধরার (ব্লক-এ,রোড-০৬, লেন-০৪, হোল্ডিং নং-৯৪) একটি ভবনে প্রেসক্লাবের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। এছাড়া বাইপাইল ডংলিয়ন গার্মেন্টস সংলগ্ন এলাকার গুরুদয়াল সুপার মার্কেটের ২য় তলায় সংগঠনটির সাংগঠনিক কার্যালয় পরিচালনা করা হবে। নতুন এই কমিটির আত্মপ্রকাশকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহল এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।