জেলা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলার ঠাকরাকোনা ইউনিয়নের সতরশ্রী গ্রামের মোঃ আব্দুল কদ্দুস খান এর ছেলে মোঃ রিফাত খান পাচঁ দিন ধরে নিখোঁজ হয়েছে। সে ময়মনসিংহের শেরপুরের রাজাবাড়ীয়া গ্রামের ইসলামীয়া দারুল উলুম খামারিয়া মাদ্রাসার নাজেরা শ্রেণীর ছাত্র । সে লজিং বাড়ী থেকে মাদ্রাসার কথা বলে বের হয়ে ফিরে আসেনি। এ ঘটনায় নান্দাইল থানায় এক সাধারন ডায়েরী করা হয়েছে।
রিফাতের বাবা মোঃ আব্দুল কদ্দুস খান জানান, গত রবিবার (২০ অক্টোবর) দুপুর ২ টার দিকে মোঃ রিফাত খান (১২) প্রতিদিনের মত মোঃ আক্কাছ আলীর বাড়ীতে গিয়ে দুপুরের খাবার খেয়ে মাদ্রাসার কথা বলে বের হয়ে যায়। সন্ধ্যার পরও সে মাদ্রাসায় যায়নি এবং আত্মীয় আক্কাছ আলীর বাড়ীতেও ফিরে আসেনি। পরে উক্ত ঘটনার সংবাদ পেয়ে বাড়ীর লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজা খোঁজি করেও রিফাতের কোন সন্ধান পায়নি। রিফাতকে না পেয়ে তার বাবা মা দিশেহারা । গত সোমবার নিখোঁজ রিফাতের চাচা ময়মনসিংহের নান্দাইল থানায় এ নিয়ে এক সাধারন ডায়েরী করেন । যার নম্বর Ñ ১০৮০।
রিফাতের গায়ের রং-হালকা কালো, মুখমন্ডল গোলাকার। হারানোর সময় তার পরনে ছিল বেগুনী রংয়ের পাঞ্জাবী ও পায়জামা। তার উচ্চতা আনুমানিক ৪ ফুট ৬ ইঞ্চি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পান তাহলে রিফাতের চাচার মোবাইল-০১৭৫৬-৩০২৮০৩ তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
এ ব্যাপারে ময়মনসিংহের নান্দাইল থানার ওসি মনসুর আহাম্মদ আজ বৃহস্পতিবার বলেন,এখনো আমরা রিফাতের সন্ধান পাইনি। পুলিশ এ ব্যাপারে অভিযান অব্যাহত রেখেছে। তার সন্ধান পেলে দ্রæত অভিযোগকারী ও তার অভিবাবককে মোবাইল ফোনে জানানো হবে।