উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন এবং দৈনিক কালবেলা’র ডুমুরিয়া প্রতিনিধি দীপ্তিমান বাপ্পি।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হুইলচেয়ার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার বলেন,প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অংশ। তাদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে এবং তাদের চলাফেরা সহজ করতে সরকারের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”একই সাথে তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চলাফেরা করতে না পারা অসহায় মানুষগুলো বিনামূল্যে এই হুইলচেয়ার পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুবিধাভোগীরা জানান,আজ এই হুইলচেয়ার পেয়ে তাদের দীর্ঘদিনের কষ্ট ও পরাধীনতা অনেকটাই লাঘব হবে। সরকারের এই উদ্যোগে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
এবিডি.কম/রাজু