রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি:আক্রান্তের সংখ্যা বৃদ্ধি:
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
রাজশাহী রামেক হাসপাতালে প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসের শেষ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত বেশ কয়েকজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।মৃত্যুর রেকর্ড চলতি বছরের প্রথম মাসগুলোতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ একাধিক ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের প্রাক-বর্ষা কীটতাত্ত্বিক জরিপে দেখা গেছে, রাজশাহী নগরীর এডিস মশার প্রজনন সূচক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত উচ্চ ঝুঁকির মাত্রাকেও ছাড়িয়ে গেছে।ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ির আশেপাশে ও ফুলের টবে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, বা দইয়ের পাত্র ইত্যাদি পরিষ্কার রাখতে হবে।
দিনের বেলা ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে এবং পুরো শরীর ঢাকা পোশাক পরতে হবে।জনসচেতনতা পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা চালু করেছে। এছাড়া ডেঙ্গুর বিস্তার রোধ করতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক র্যালি ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
যেকোনো জরুরি প্রয়োজনে বা ডেঙ্গু উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।