কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান: ১০ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য জব্দ
নাইম বিশ্বাস, কুষ্টিয়া।
কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ২১ হাজার ৫২৫ টাকা।
রোববার (১৯ জুলাই) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজীপুর, চরচিলমারী ও শেওড়াতলা বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের বিবরণ – কাজীপুর বিওপি: ৯৯ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ,চরচিলমারী বিওপি: ২ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ২৩৫ প্যাকেট পাতার বিড়ি,শেওড়াতলা বিওপি-৬ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট।
উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি পণ্যগুলো জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।কুষ্টিয়ার সীমান্ত গুলোতে মাদকের দৌরাত্ম বাড়ায়, সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান প্রতিনিয়তই অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন।