নাইম বিশ্বাস কুষ্টিয়া।। ফুটবল খেলায় প্রিয় দলের হার মেনে নিতে না পেরে কুষ্টিয়ার ভেড়ামারায় সুমন (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।আজ ভেড়ামারা উপজেলায় এই বেদনাদায়ক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন আর্জেন্টিনার একজন কট্টর সমর্থক ছিলেন। গত ম্যাচে আর্জেন্টিনার আকস্মিক পরাজয় তিনি মানসিকভাবে মেনে নিতে পারেননি। খেলার পর থেকেই তিনি প্রচণ্ড হতাশায় ভুগছিলেন। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে তিনি নিজের ঘরে আত্মহননের পথ বেছে নেন।
খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। খেলাধুলার মতো একটি বিনোদনমূলক বিষয়কে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিডি.কম/সিয়াম