রাজশাহী নগর উন্নয়নে নতুন দিগন্ত: রাসিক প্রশাসক ও কারা প্রশিক্ষণ কেন্দ্র কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ:
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
রাজশাহী নগরীর সামগ্রিক উন্নয়ন এবং জনসেবার মান আরও একধাপ এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক এবং রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকারে এই ঐকমত্য পোষণ করা হয়। সাক্ষাৎকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল রুবায়াৎ কবীর উপস্থিত ছিলেন।
নগর উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে করণীয় নিয়ে আলোচনা।সেবার মান উন্নয়ন,কীভাবে যৌথভাবে নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করা যায়,তা নিয়ে মতবিনিময়। জনস্বার্থ সংশ্লিষ্ট কাজে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ।
এসময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন,নগরবাসীকে উন্নত ও কার্যকর সেবা দিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। জনগণের কল্যাণে সকল সংস্থাকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
অন্যদিকে,কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল রুবায়াৎ কবীর সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন ও জনসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।এই সাক্ষাৎ রাজশাহী অঞ্চল আন্তঃপ্রাতিষ্ঠানিক সুসম্পর্ক এবং উন্নয়নের এক নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।