কুষ্টিয়া পুলিশ লাইন্স-এ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
নাঈম বিশ্বাস, কুষ্টিয়া।
কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে অদ্য ২৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় জেলার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।সভায় বিগত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয়। এছাড়াও জেলা পুলিশের সকল থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের নানামুখী সমস্যা, তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।জুন/২০২৬ মাসের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সুপার। পুরস্কৃতদের মধ্যে ছিলেন:শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ সার্জেন্ট/টিএসআই ও শ্রেষ্ঠ এএসআই।
কল্যাণ সভার শেষ পর্যায়ে কুষ্টিয়া জেলা থেকে সদ্য অবসরে যাওয়া তিন জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।কল্যাণ সভা শেষে দুপুর ১২.০০ ঘটিকায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব প্রণব কুমার সরকারের সঞ্চালনায় এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে এই সভা সম্পন্ন হয়।অপরাধ পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:জনাব মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া।শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারগণ।সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি)অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)ডিআইও-১ (ডিএসবি), ওসি-এমটি, আরআই (পুলিশ লাইন্স, কুষ্টিয়া), আরও(১) সহ সংশ্লিষ্ট অন্যান্য অফিসার ও ফোর্সগণ।
এবিডি.কম/সিয়াম