লিয়াকত হোসেন রাজশাহী :পুলিশই জনতা জনতায় পুলিশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নিতে হবে অতিরিক্ত আইজি আবুল কাশেম। শনিবার সকালে রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ স্লোগানে রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।
সকালে মহানগর পুলিশের পক্ষ থেকে বের হয় আনন্দ র্যালী। বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন অতিরিক্ত আইজি আবুল কাশেম ও রাজশাহী মহানগর পুলিশ কমিশনার হুমায়ন কবীর। র্যালীতে পুলিশ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ছাড়াও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশ নেয়। পরে রাজশাহী কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
কমিউনিটি পুলিশিং বাস্তবায়নও একটি চ্যালেঞ্জ বলে উল্লেখ করে আবুল কাশেম বলেন, ইতোমধ্যেই পুলিশিং কমিউনিটির মাধ্যমে সফলতাও এসেছে। তাই এটিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। কেউ কমিউনিটি পুলিশিং কমিটির মধ্যে থেকে ক্ষমতার অপব্যবহার বা অপরাধমূলক কার্মকান্ডে জড়িত রয়েছে কি না তা নজর রাখতে হবে। গুজব প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কমিটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাতে হবে।’’
আরএমপি ও কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা, মহানগর পুলিশিং কমিটির সভাপতি প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজপাড়া থানা পুলিশিং কমিটির সভাপতি আজিজুল আলম বেন্টু,
রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি, নগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডা: আব্দুল মান্নান, বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলী, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী প্রমুখ।