ঝিনাইদহে ”বন্ধন” দিলো ১৮ গরীব মেধাবী শিক্ষার্থীর শিক্ষাবৃত্তি
- প্রকাশের সয়ম :
শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
-
৩০২
বার দেখা হয়েছে

সম্রাট শাহ্ ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ কালীগঞ্জের মাধ্যমিক পর্যায়ের ১৮ গরীব মেধাবী শিক্ষার্থী পেলো শিক্ষাবৃত্তি। শনিবার দুপুর ২ টার দিকে কোলা হাইস্কুলের সভাকক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ”বন্ধন” এ শিক্ষাবৃত্তি প্রদান করে।
কোলা আঞ্চলিক ৬ টি মাধ্যমিক বিদ্যালয় কোলা, গাজীরহাট, রামচন্দ্রপুর নিম্ন মাধ্যমিক, বেথুলী, বাসুদেবপুর ও গোপালপুর, প্রতিটি বিদ্যালয় হতে ৩ জন করে মোট ১৮ জন গরীব মেধাবী শিক্ষার্থী প্রত্যেককে ২ হাজার
করে নগদ অর্থ প্রদান করা হয়। এ উপলক্ষে কোলা হাইস্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মোদাচ্ছের হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বন্ধনের সহসভাপতি রুপালী ব্যাংকের খুলনা বিভাগীয় ডিজিএম জাকির ইবনে বোরাক, কার্যকরী সদস্য শহীদুজ্জামান সানু, সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব জোয়ার্দার, তরিকুল ইসলাম বাশি, টনি, কামরুজ্জামান, শিক্ষার্থী রুবাই, সুমাইয়া প্রমূখ।
Please Share This Post in Your Social Media