কারা মামলা দিয়েছে মানুষ জানে’: ধামসোনার সমাবেশে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেনের কড়া বক্তব্য
মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধি
আজ ২৭ নভেম্বর হাজী হামিদ ভূইয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এক বিশাল জনসমাবেশে মামলার আসামি, ভয়ভীতি এবং স্থানীয় রাজনীতি নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন আলহাজ্ব ইসরাফিল হোসেন। বিপুল সংখ্যক মানুষের সমাগমে তার পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ প্রাঙ্গণ।
উঠান বৈঠকের প্রসঙ্গ ও সমাবেশে দেওয়া বক্তব্যে ৬ নম্বর ওয়ার্ড ও ধামশোনা এলাকার কথা তুলে ধরে তিনি বলেন, কারা মামলার আসামি হয়েছেন এবং কারা এসব মামলা দিয়েছে, তা ধামশোনা ও ৬ নম্বর ওয়ার্ডবাসী ভালোভাবেই জানেন। যাদের মামলার ভয় দেখানো হচ্ছে, তাদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, মামলার ভয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসে থাকলে বা যোগাযোগ রাখলে তারা নির্বাচিত হতে পারলে সাধারণ মানুষের ঘাড়ে পাড়া দেবেন এবং তাদের পায়ের জুতা পরিষ্কার করাবেন।
বক্তব্যের আরেকটি অংশে নিজের রাজনৈতিক অবস্থান ও অতীতের ভূমিকার কথা তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, বিএনপি করার পরও কীভাবে আওয়ামী লীগের মামলা কিংবা বিএনপির মামলা সামলেছেন—এমন প্রশ্ন তোলা হয়। তিনি অভিযোগ করেন, যাদের বিভিন্ন মামলা থেকে তিনি নিরাপদে রেখেছিলেন বা বাঁচিয়েছিলেন, তাদের অনেকেই থানায় গিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন বা তার নামে অভিযোগ করেন।
হাজী হামিদ ভূইয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মাঠের এই জনসমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে, যেখানে উপস্থিত জনতা ইসরাফিল হোসেনের প্রতি জোরালো সমর্থন জানান।