সম্রাট শাহ্ ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় সুমন (১২) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামের মফিজুলের ছেলে। যানা গেছে, সুমন ডাকবাংলা বাজারের একটি গ্যারেজে কাজ করে। প্রতিদিনের ন্যায় আজ সোমবার (২৮ অক্টোবর) সে কাজের জন্য আসে, কাজে এসে গ্যরেজ খোলার সময়ে একটি কুকুর সুমনকে
কামড়াতে তাড়া করে। তখন সুমন রাস্তার ও পারে পালাতে গেলে, ঢাকা গামী রয়েল পরিবহন তাকে পিষ্ট করে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। এ ছাড়াও এলাকা সুত্রে জানা গেছে পরিবহনটি আটক আছে, তবে এ নিউজ লেখার আগ পর্যন্ত কোন মামলা হয়নি বলে এলাকাবাসী জানায়।