আশুলিয়ায় শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
-
১৫৫
বার দেখা হয়েছে

শহিদুল ইসলাম সাগর সাভার : আশুলিয়ায় দশম শ্রেনীর শিক্ষার্থীদের মারধর করে হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় আশুলিয়া থানায় একটি অবিযোগ দায়েল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহনের পক্রিা চলছে বলে জানান। গত ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার গৌরিপুর এলাকায় ৪ শিক্ষার্থী প্রাইভেট শেষে বাসায় ফেরার পথে তারা এই হামলার শিকার হন। অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার শুটিংবাড়ী এলাকার মাতৃপীঠ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষাথী আরফুল ইসলাম আবীর (১৬) প্রাইভেট শেষে তার বন্ধু হাবীব, রানা ও মাসুদকে সাথে নিয়ে গৌরিপুর রাজু মার্কেটের দিকে যাচ্ছিলন।
এসময় মীরেরচান গাঁও এলাকার শহিদুল ইসলামের ছেলে রাজু, মেহেদী (৩৫), লিটন (৩০), এরশাদ (৩২) সহ চারজন মিলে তাদের ডেকে অফিসের সামনে নিয়ে যায়। তারা পূর্ব পরিকল্পিতভাবে রাজুর অফিসের সামনে নিয়ে একটি খুটির সাথে দরি দিয়ে বেধে রাখে। তাদের অপরাধ কি জানতে চাইলে সন্ত্রাসীদের হাতে থাকা লোহার রড, হকিস্টক দিয়ে পিটিয়ে আবীরের বামহাত ও তার বন্ধুর পা ভেঙ্গে দিয়েছে রাজু গ্রুপের সদস্যরা। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম বলেন, শিক্ষার্থীকে মারদরর ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media