আমাদেরবাংলাদেশ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মৃত্যুর আগে নুসরাত নিজের জবানবন্দি দিতে পারায় বিচারে সুবিধা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে গণভবনে আজারবাইজানে ন্যাম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে হাজির হয়ে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, নুসরাত হত্যার বিস্তারিত তথ্য বের করে আনতে সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা ছিল। নুসরাত জীবন দিয়ে গেছে। কিন্তু সে একটা সাহসী ভূমিকা রেখে গেছে। শেখ হাসিনা বলেন, মৃত্যুর আগে নুসরাত নিজের জবানবন্দি দিতে পারায় বিচারে সুবিধা হয়েছে। তার জবানবন্দি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তার হত্যার বিচারে ব্যাপক জনমতও তৈরি হয়েছিল