ইকবাল হাসান,নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনায় সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ রক্ষার জন্য মগড়া নদী খনন, সৌন্দর্য্য বৃদ্ধি ও অডিটরিয়াম নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে শহরের পুরাতন কোর্টরোড সড়কে জনউদ্যোগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শ্যামলেন্দু পাল, অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, মিতালী সংঘের সাধারণ সম্পাদক এ টি এম রাজ্জাক, ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাহিত্য সমাজের সাধারন সম্পাদক সাইফুল্লাহ এমরানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংঘটনের নের্তৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে মগড়া নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সাংস্কৃতিক কর্মকান্ডকে বেগবান করার জন্য অডিটোরিয়াম নির্মানের জন্য জোর দাবী জানান।