নিজস্ব প্রতিবেদক : সাভারে অভিযান চালিয়ে প্লাবন খান মজলিশ নামে এক ছাত্রলীগ নেতাকে স্যুটার গান ও ৫’শ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-৪। আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে এবং সে মাদক ব্যবসায়ী বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।বুধবার (৩০ অক্টোবর) গভীর রাতে পৌর এলাকার দক্ষিণপাড়া নিজ বাড়ি সংলগ্ন ব্যক্তিগত অফিস থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়।
আটক প্লাবন খান মজলিশ (২৫) সরকারি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।র্যাব জানায়, বুধবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর এএসপি নরেশ চাকমা ও এসআই কাউসার মাতবরের নেতৃত্বে রাজধানীর মীরপুরের র্যাব-৪ চৌকস দল সাভার দক্ষিণপাড়া এলাকায় ওই ছাত্রলীগ নেতার ব্যক্তিগত অফিসে অভিযান চালায়। এ সময় তল্লাশী চালিয়ে একটি স্যুটার গান ও ৫’শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
মীরপুর র্যাব-৪ এর এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র ও মাদকসহ আটক ছাত্রলীগে নেতা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। বিভিন্ন গ্রাহকের কাছে ইতোপূর্বে মাদক বিক্রির বিপুল সংখ্যক তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে। এর আগেও ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।