আত্রাইয়ে আমিনুলের পদত্যাগে রাফিউল কে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
-
৩২৯
বার দেখা হয়েছে

ওমর ফারুক,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে আওয়ামী যুবলীগের বিশেষ জরুরি সভা গতকাল সোমবার বিকাল ৩টায় আত্রাই উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আত্রাই উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আত্রাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও আত্রাঔ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ্যাডঃ খোদাদাদ খান পিটু, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবলীগের সাধারন সম্পাদক শ্রী বিমান কুমার রায়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃএবাদুর রহমান এবাদ,আত্রাই উপজেলা আওয়ামীলীগে সভাপতি শ্রী নৃপেনন্দ্র নাথ দত্ত দুলাল, প্রচার সম্পাদক মোঃ আফছার আলী প্রাং সহ উপজেলা আওয়ামালীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। বাংলাদেশ আওয়ামী যুবলীগ আত্রাই উপজেলা শাখার সাধারন সম্পাদক আমিনুল ইসলাম পদত্যাগ করায় গঠনতন্ত্র মোতাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রাফি কে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত করে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানাগেছে।
Please Share This Post in Your Social Media