আমাদেরবাংলাদেশ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নতুন প্রজন্মই দেশকে পৌঁছে দেবে উন্নতির শিখরে। বর্তমান সরকার সেই শিশুদের জন্য অনুকূল ও নিরাপদ একটি বাংলাদেশ উপহার দিতে চায়।গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর পল্টনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ উপলক্ষে সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আজকে যারা শিশু, তাদেরকে যদি আমরা সুস্থ-সুন্দর পরিবেশে বিকাশ লাভের সুযোগ করে দেই, তাহলে তারাই হবে এ দেশের একেকজন আদর্শ ও যোগ্য নাগরিক। দেশের প্রতিটি সেক্টরে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে তারা দেশকে এগিয়ে নেবে। তিনি বলেন, যারা প্রতিবন্ধী শিশু, তাদেরও আল্লাহ প্রদত্ত বিশেষ গুণ রয়েছে। তারা অসাধারণ মেধার অধিকারী হয়। আমরা সব শিশুর জন্য একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই