আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি: আশুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে জুয়েল রানা নামে স্থানীয় যুবলীগের এক নেতার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও চার জনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এসময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর লাগানো ছবি পর্যন্ত ভেঙ্গ তছনছ করেছেন দুর্বৃত্তরা। বুধবার (৩১ অক্টোবর) রাতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর ইউপি রোড হাজ্বী মার্কেট এলাকায় ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ জুয়েল মোল্লার অফিসে এ হামলার ঘটনা ঘটে।আহত চার যুবলীগকর্মী হলেন- মোঃ তাজীদুল ইসলাম, মোঃ রাকিবুল, মোঃ হাসিবুল ও মোঃ রানা।
মারধরের শিকার তাজীদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতা জের ধরে বুধবার রাতে আবু সামা মৃধা, ওয়াসিম, রাব্বি, সোহেল, শাওন, রবি ও শরীফসহ অজ্ঞাত আরো ১০/১২জন দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে যুবলীগ নেতা জুয়েল মোল্লার অফিসে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এসময় তারা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরসহ অফিসের আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে। এসময় তাদেরকে বাঁধা দেয়ার চেষ্টা করলে চার যুবলীগ কর্মীকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
যুবলীগ নেতা মোঃ জুয়েল মোল্লা জানান, তার অফিসে হামলা চালিয়ে মারধর ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ দায়ের করেছি। যারা এভাবে হামলা চালিয়ে আমার নেতাকর্মীদের মারধর করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যারা ভেঙ্গেছে এব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বলেও জানান তিনি।
অভিযুক্ত আবু সামা মৃধা নামে সাবেক ইউপি মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় জুয়েল মোল্লা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন । রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ও তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।