নিজস্ব প্রতিবেদক : কেশবপুর থানায় নতুন ওসি হিসাবে যোগদান করলেন মোহাম্মদ আবু সাঈদ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নবাগত ওসি মোহাম্মদ আবু সাঈদ ইতিপূর্বে তিনি সিআইডি সদর দফতরে ফরেনসিক বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দারফুর,সুদান ও হাইতিতে কাজ করেছেন। শরীয়তপুর জেলার সন্তান ওসি মোহাম্মদ আবু সাঈদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক এর সঙ্গে সাক্ষাৎকালে নবাগত ওসি বলেন,সাংবাদিক এবং পুলিশরা একে অপরে বন্ধু,সমাজ থেকে সকল প্রকার অপরাধ ও মাদক নির্মুল,শান্তিপূর্ণ আইন শৃংখলা বজায় রাখার জন্য তিনি কেশবপুরের সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এবং এসময় তিনি আরও বলেন আমরা সকলেই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি উন্নত, সমাজ তথা দেশ গড়ার কাজ করে যাচ্ছি।
আমি কেশবপুর থানায় ওসি হিসাবে যোগদান করায় এবং আপনাদের মত সংবাদ কর্মী ভাইদেরকে পেয়ে খুবই আনন্দিত। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এখন থেকে কেশবপুর থানায় জিডি করতে, কারো কোন টাকা লাগবে না,এবং কেও যদি কোন প্রকার অর্থ লেনদেন করে,তাহলে আমি জানা মাত্র তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। (উল্লেখ্য কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আলম ঢাকা রেঞ্জে বদলী হয়েছেন)।