শারমিন আক্তার, রূপসা প্রতিনিধি : রূপসায় আদনান সামি বাবু নামে সাড়ে আট বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বাধাল গ্রামে এ হত্যাকান্ড ঘটে। রাত ১২টার দিকে ঝিলেঘাট নামক স্থান থেকে মাটিতে পোতা অবস্থায় আদনানের লাশ উদ্ধার করে নিহতের পিতা। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫জনকে আটক করেছে। নিহত আদনান ওই গ্রামের মো. জাহাঙ্গীর হেসেনের ছেলে। সে স্থানীয় কওমিয়া কারিনিয়া মাদরাসার ছাত্র।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার এশার নামাজ পড়ার বাড়ি থেকে মসজিদে যাওয়ার পর থেকে আদনান সামি বাবু নিখোঁজ হয়। পরিবারে লোকজন বিভিন্নস্থানে তাকে খোঁজখুজির একপর্যায় বাড়ি থেকে প্রায় ২০০ গজ অদুরে ঝুরঝুরে খালের পাড়ে ঝিলেঘাট নামক স্থানে মাটিতে পোতা অবস্থায় আদনানের মৃতদেহ উদ্ধার করে নিহতের পিতাসহ সজনরা। এসময় নিহতের মুখের ভিতর থেকে গলা পর্যন্ত কঁচা গাছের ডাল ডুকানো ও ঘাড় মটকানো ছিলো। দেহের বিভিন্ন স্থানে রয়েছে আঘাতের চিহ্ন। নির্মম নির্যাতন ও আঘাতে বের গেছে মাথার ঘিলু।
পরে রূপসা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে কি কারণে কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এরিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ২টা) জানা যায়নি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) আনিসুর রহমান। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী তথ্য জানানো যাবে।