নয়ন দেবনাথ কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক এমপি। এরপর বিদ্যালয়ের সভাপতি এ্যাডভোকেট মিলন মিত্রর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ইসমাত আরা সাদেক এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস,এ,এম রফিকুন্নবী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান, জেলা পরিষদের সদস্য ও ১ প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মণিরুল ইসলাম, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুন্না আফরিন,
জেলা কেন্দ্র প্রতিবন্ধী সেবা কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডাক্তার বাপ্পি কবি শেখর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর থানার তদন্ত ওসি ও ভারপ্রাপ্ত থানা অফিসার ইনচার্জ রিপন বালা। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান মফিজ, জামাল উদ্দিন সরদার, মহিলা কাউন্সিলর মনিরা খানম, মেহেরুন্নেছা মেরী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা অসিত কুমার মোদক, ফজর আলী, কালিপদ মন্ডল, ইমদাদ হোসেন, কেশবপুর সদর ইউনিয়নের ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, মৃণাল কান্তি দাস, ফজর আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বক খন্দকার আজিজসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা।