নয়ন দেবনাথ, কেশবপুর প্রতিনিধি:কেশবপুরের বিভিন্ন বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। স্থানীয় পাবলিক মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এল জি এস পি-৩ প্রকল্পের এই সামগ্রী প্রধান অতিথি হিসেবে বিতরন করেন কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক। শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের সভাপতিত্বে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, নাসিমা সাদেক, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক প্রমুখ। অনুষ্ঠানে ৩ শত ৩৯ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের নতুন বাইসাইকেল, ৩শত ২০টি ফুটবলসহ ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমেন্টন খেলার সামগ্রী বিতরন করা হয়। এসময় সংসদ সদস্য ইসমাত আরা সাদেক ২৯ জন যুবককে ১২ লাখ ৭৫ হাজার টাকা এবং ২৮ জনকে ঢেউটিন ও ৬ থেকে ৯ হাজার টাকার চেক বিতরন করেন।