কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহাকবি মাইকেল মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তরুণ স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকালে শহরের পাবলিক মাঠে তরুন স্মৃতি সংসদ ১-০ গোলে বালিয়াডাঙ্গা মধুচক্র ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই নিয়ে টানা পঞ্চম বারের মত তরুন স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের সভাপতিত্বে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর ও মধুচক্র ক্লাবের সভাপতি শেখ এবাদত সিদ্দিক বিপুল, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, হাবিবুর রহমান, আমজাদ হোসেন, হুমায়ন কবির পলাশ, উপজেলা যুবলীগের আহŸায়ক ও পৗরসভার প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহŸায়ক আবু সাঈদ লাভলু, ভোগতি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, কেশবপুর থানার উপপরিদর্শক কামরুজ্জামান, ক্রীড়া সংগঠক জয় সাহা প্রমুখ। রেফারির দায়ীত্ব পালন করেন আতিয়ার রহমান, নূরুল ইসলাম খান, রাজু আহম্মেদ ও শওকত হোসেন। খেলায় ধারা বর্ননায় ছিলেন শেখ রেজাউল ইসলাম।