নড়াইলে জাতীয় যুব দিবস পালিত
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
-
১৪৮
বার দেখা হয়েছে

এস,কে সুজয় নড়াইল:নড়াইলে জাতীয় যুব দিবস পালিত।“ দক্ষ যুব গড়েছে দেশ বঙ্গবন্ধ ‘র বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টার সময়!যুব উন্নয়ন অধিদপ্তর নড়াইলের আয়োজনে এ উপলক্ষে র্যালি, বৃক্ষ রোপন, পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক
প্রদক্ষিন করে যুব ভবনে গিয়ে শেষ হয়। পরে যুব উন্নয়ন হল রুমে অধিদপ্তরের উপ-পরিচালক এ, এম, সাইফুল আনামের সভাপতিত্বে আলোচনাসভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি জেলা ব্র্যাক প্রতিনিধি বিভঞ্ছন বিশ্বাস,ডেপুটি কোঅর্ডিরেটর মোঃ জাকাত আলী, সহকারী প্রশিক্ষক মোঃ হায়দার আলী প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media