লালমনিরহাট প্রতিনিধি:বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাটের আদিতমারীতে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।আদিতমারী উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা,আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ী ও সংগঠনের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করেন আদিতমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বনাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, অবসরপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা নুর মোহাম্মদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমান,উপজেলা যুবলীগের আহব্বায়ক নবী
হোসেন,ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সরকার, দুলাল মিয়া প্রমুখ।আলোচনা সভা শেষে উপজেলার সফল ২ জন সমবায়ী উদয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি এএসএম শফিকুল ইসলাম ও কালীরচওড়া পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি সোলায়মান বাচ্চুকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ৫ টি সফল সমবায়ী সমিতিকেও ক্রেস্ট প্রদান করা হয়। এগুলো হলোঃ উপজেলা সদরের শাপলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, স্বহজ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, নামুড়ীর দোয়েল ব্যবসায়ী সমিতি, প্রদীপ সমবায় সমিতি ও সততা সমবায় সমিতি।