নয়ন দেবনাথ, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৪৮তম জাতীয় সমবায় দিবস – ২০১৯ উপলক্ষে শনিবার সকালে শোভাযাত্রা, আলোচনা সভা ও ২৫টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম ও ব্যবসায়ী নাছির আহম্মেদ গাজী। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদ প্রমুখ।