মেহেরপুর প্রতিনিধি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, শিশুদের বিনোদনের কথা মাথায় রেখে মেহেরপুরে একটি আধুনিক শিশু পার্ক গড়ে তোলা হবে। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্য বলেন, তোমাদেরকে উন্নত হতে হলে, সফল হতে হলে লেখাপড়াতে ভাল হতে হবে। লেখাপড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। কারণ, জ্ঞানই শক্তি। শনিবার সকালে স্কুল ও কলেজের ছেলে মেয়েদের অংশগ্রহণে অনুষ্ঠিত জেলা পর্যায়ের বিজয় ফুল প্রতিযোগিতা এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ উন্নত থেকে উন্নততর হচ্ছে। দেশে কোন দারিদ্র থাকবেনা।
প্রত্যেকের হাতে পর্যাপ্ত অর্থ থাকবে, আর্থিকভাবে সচ্ছল থাকবে। মেহেরপুর সহ সারা দেশের মানুষ যেন নিরাপত্তা ও শান্তির মধ্য থাকতে পারে এজন্য বঙ্গবন্ধুর স্বপ্ন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তৈরীতে কাজ করে যেতে হবে আমাদের। শনিবার (০২ নভেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে বিজয় ফুল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।