লিয়াকত হোসেন রাজশাহী: নওগা জেলার নিয়ামতপুর উপজেলার দৈনিক সোনালী সংবাদের ও অন্য জাতীয় প্রত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রেজাউল ইসলাম সেলিম গত ২৩ শে আগষ্ট ২০১৯ তারিখে দিনাজপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অাহত হন। প্রথমে দিনাজপুর সদর হাসপাতালে এবং পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরর্বতীতে ঢাকা জাতীয় অর্থোপেডিক ও পূনর্বাসন কেন্দ্র (নিটোর) সেখানে তার অস্ত্রোপাচার হয়। চিকিৎসা শেষে রাজশাহীতে তার নিকটস্থ আত্নীয়ের বাসায় আসলে
আমি মোঃ জামাত খান সাধারণ সম্পাদক রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও কে.এম জোবায়েদ হোসেন জিতু যুবনেতা সহ আরোও অনেকে তার শারীরিক অবস্থার খোজখবর নিই। তিনি ২০০৯ সালে শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হন এবং তিনি বিভিন্ন সময় রাজশাহী সহ উত্তরাঞ্চলের অনেক সামাজিক আন্দোলনে আমাদের সঙ্গে সহযোদ্ধা হিসাবে ছিলেন। মহান রাব্বুল আলামিনের নিকট তার ও তার পরিবারের জন্য দোয়া কামনা করি এবং তিনি যেন অতিদ্রুত আরোগ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবে কামনা করি।