উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন জনাব,গাজী মোহাম্মদ আলী পাইকগাছা উপজেলা চেয়ারম্যান।সঞ্চালনায় জনাব, রশীদুজ্জামান মোড়ল। স্বাগতম বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য জনাব,নুরুল হক খুলনা -৬ আসন,আনোয়ার ইকবল মন্টু
ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,জি,এম ইকরামুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী,এম এম আজিজুল হাকিম,আকরামুল ইসলাম সদস্য সম্মেলন প্রস্তুতি কমিটি,স্নেহবিন্দু বিকাশ,সাহেব আলী,রথিন রায়,সালাউদ্দীন কাদের এবং ছাত্রলীগ নেতা,রায়হান পারভেজ রনি,
খুলনা জেলা ছাত্রলীগ নেতা” পার্থ প্রতীম চক্রবর্ত্তী”, শোকাবহ জেলহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কময়, রক্তঝরা ও বেদনাবিধুর একটি দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রুরা সেদিন দেশ মাতৃকার সেরা সন্তান জাতীয় এই চার নেতাকে শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি, কাপুরুষের মতো গুলিবিদ্ধ দেহকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষত-বিক্ষত করে একাত্তরের পরাজয়ের জ্বালা মিটিয়েছিল। প্রগতি-সমৃদ্ধির অগ্রগতি থেকে বাঙালিকে পিছিয়ে দিয়েছিল। ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলাদেশের মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরনের হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।তিনি বক্তব্য কালে এ কথা বলেন।
এ অনুষ্টানে উপস্থিত থাকেন,শাহরিয়ার কবির,নাঈম,রাশেদ,বাধন হাসান,সাগর সরকার,উজ্জ্বল কান্তি সানা,বিষ্ঞুপদ সরদার,প্রসেন,জয়,প্রমূখ