বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল আমড়া খালি চেকপোস্টে ২০ হাজার ইউএস ডলার ও ২২৪০ ভারতীয় রুপি সহ নারায়ণ (৩৬)নামে একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি । রবিবার দুপুর ১২ টার সময় তাকে আটক করা হয়। সে মুন্সিগঞ্জ জেলার সিরাজদী খান থানার বরুইহাজী গ্রামের বিজয় এর ছেলে ।
বেনাপোল ৪৯ বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে জানান আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।