পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।প্রায় ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে থানা পুলিশ।
থানা সূত্রে জানাযায়, উপজেলার লস্কর ইউপির হেতালবুনিয়ার মাঠামের গেট নামক স্থান থেকে মৃঃ আঃ রাজ্জাক সরদারের পুত্র মাদক ব্যবসায়ী আব্দুল হালিম সরদার (৪৫) কে আটক করে। তার দেয়া তথ্যমতে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে থানা পুলিশের এস আই পলাশ ও রোকন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নামে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ওসি এমদাদুল হক শেখ।