রানীশংকৈলে আবারো ২ টি গরু চুরি- চোরেরা ধরাছোঁয়ার বাইরে……
- প্রকাশের সয়ম :
সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
-
১৪৪
বার দেখা হয়েছে

সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী গ্রামের এবাদুল হক এর বাড়িতে আজ দিবাগত রাতে ২টি গরু চুরির ঘটনা ঘটেছে । গরু ২ টির বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা প্রায় । জানা যায় প্রতিদিনের মতো বাড়ির সবাই ঘুমাতে যায় এবং অন্যান্য দিনের মতো সবাই ঘুমিয়ে পড়ে । সেই সুযোগে রাত আনুমানিক ৩-৪ টার মধ্যে বাড়ীর গেটের দরজার লক ভেংগে বাড়ীর ভিতরে প্রবেশ করে এবং গোয়াল ঘরের দরজার লক খুলে সেই ঘর থেকে ২টি গরু নিয়ে পালিয়ে যায় গরু চোরেরা ।
এ ব্যাপারে বাড়ির মালিক এবাদুল ইসলাম বলেন, আমরা বাড়ির সকল সদস্যরা কেউ একটুকও টের পাইনি, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম । আমার গতবছরেও গরু চুরি গেছে এবারেও হলো। প্রতি বছর আমার গরু হারায় এলাকার তো আর কারো হারায় না এ কারন আমি বুঝতে পারলাম না ।
এবাদুল ইসলাম আরো বলেন, এলাকার কিছু লোক আমার সাথে শত্রুতা করছে তারা আমাদের ক্ষতি সাধন করতে চায় তারা আমাদের বাসায় বিভিন্ন হুমকি ধামকি দিয়ে গেছে কদিন আগে আর আজ আমার গরু চুরি হলো । আমি তাদের নামে থানায় অভিযোগ দায়ের করবো ।
এব্যাপারে মুঠোফোনে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করলে গরু হারানোর ঘটনাটির সত্যতা স্বীকার করেন এবং তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে বলে সংবাদ কর্মী কে জানান । তবে এখন পর্যন্ত কোন প্রকার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি ।
তবে গরু চুরির প্রবনতা দিন দিন বেড়েই চলছে রানীশংকৈল উপজেলার গ্রামগুলোতে এ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার লোকজন ।এই গরু চুরি চক্রটিকে দ্রুত গ্রেফতার করার জন্য দাবী জানান এলাকাবাসীর লোকজন।
Please Share This Post in Your Social Media